Sentence বা ‘বাক্য’
Sentence বা ‘বাক্য’ ভাব প্রকাশের অন্যতম মাধ্যম হচ্ছে Sentence বা ‘বাক্য’। Sentence তৈরি করার সময় আমাদের ‘Word’ বা ‘শব্দ’ প্রয়োজন। Word-গুলোকে সুনির্দিষ্ট নিয়মে সাজানো হয়। Word-গুলোকে নিয়ম না মেনে সাজালে তার কোনো অর্থ হয় না। Sentence বা ‘বাক্য’ হচ্ছে ব্যাকরণের সবচেয়ে বড় ইউনিট। সাধারণত প্রতিটি বাক্যেই একটি Subject ও একটি Finite Verb থাকে। যেমন — Mr. Jakirul Islam reads a novel. (জনাব জাকিরুল ইসলাম উপন্যাস পড়েন।) যদি নিয়ম না মেনে এভাবে লিখি — Mr. Jakirul Islam a novel reads. তাহলে বাক্য হবে না। কারণ শব্দগুলো নিয়ম অনুযায়ী সাজানো হয়নি। শব্দসমষ্টি যা সম্পূর্ণ অর্থ প্রকাশ করে, তাকে Sentence বলে। তবে একটি Word দিয়েও একটি Sentence হতে পারে। ইংরেজিতে কথাবার্তায় আমরা এ ধরনের Sentence ব্যবহার করি। এ ধরনের Sentence-কে One-Word Sentence বলে। এগুলো Verb দিয়ে শুরু হলে Imperative Sentence হয়। যেমন — Catch Come Go Listen Tell Sleep Hurry Verb ছাড়াও Single-Word Sentence Interrogative/Question: Who? / Why? / Where? / When? Declaratives: Me /...