অ্যাপোলো: আলো, শিল্প ও নিয়তির দেবতা (Apollo: God of Light, Art, and Destiny)

 

অ্যাপোলো: আলো, শিল্প ও নিয়তির দেবতা

গ্রিক পুরাণের অলিম্পিয়ান দেবতাদের মধ্যে অ্যাপোলো ছিলেন এক অনন্য এবং বহুমুখী চরিত্র। ফিবাস নামেও পরিচিত এই দেবতা ছিলেন সৌন্দর্য ও শিল্পের প্রতিমূর্তি, যিনি একইসঙ্গে সূর্য, সঙ্গীত, কাব্য ও নিরাময়ের ক্ষমতার অধিকারী। তাঁর জন্ম ছিল এক নাটকীয় ঘটনা। জিউসের ঔরসে লিটোর গর্ভে যখন তিনি আসেন, তখন ঈর্ষান্বিত হেরার রোষ থেকে বাঁচতে লিটোকে আশ্রয় নিতে হয় ডেলস দ্বীপে। সেখানেই যমজ সন্তান অ্যাপোলো ও আর্টেমিসের জন্ম হয়।

জন্মের পর থেকেই অ্যাপোলোর জীবন ছিল অসাধারণ সব ঘটনার সমষ্টি। মাত্র এক ফোঁটা দেবভোগ্য অমৃত পান করেই তিনি পূর্ণ যুবক রূপে আবির্ভূত হন। হাতে তুলে নেন তার প্রিয় দুই বস্তু—এক হাতে বীণা এবং অন্য হাতে তীর-ধনুক, যা তার ব্যক্তিত্বের দুটি প্রধান দিককে তুলে ধরে।

অ্যাপোলোর ক্ষমতা ও অবদান

অ্যাপোলোর প্রথম ও সবচেয়ে বড় কৃতিত্ব ছিল বিশাল সর্প-দৈত্য পাইথনকে হত্যা করা, যা তাকে একজন পরাক্রমশালী যোদ্ধা হিসেবে প্রতিষ্ঠিত করে। এই বীরত্বের পরেই তিনি ডেলফিতে একটি দৈববাণীর মন্দির প্রতিষ্ঠা করেন, যার মাধ্যমে তিনি ভবিষ্যদ্বাণী এবং ঐশ্বরিক বার্তা প্রদানের দেবতা হিসেবে পরিচিত হন। তিনিই স্বর্গ থেকে মর্ত্যে আকাশবাণী প্রেরণের মাধ্যম ছিলেন।

অ্যাপোলো শুধু যুদ্ধের দেবতা নন, তিনি নিরাময়েরও দেবতা। তার পুত্র এসক্লিপিয়াস (রোমান নাম অ্যাসক্লেপিয়াস) ছিলেন চিকিৎসাশাস্ত্রের জনক, যিনি মানবজাতির জন্য ঔষধ এবং আরোগ্যের জ্ঞান নিয়ে এসেছিলেন। যদিও এসক্লিপিয়াসের একটি মৃত ব্যক্তিকে পুনরুজ্জীবিত করার চেষ্টা তাকে জিউসের ক্রোধের শিকার করে, তবুও চিকিৎসাশাস্ত্রের ধারা অব্যাহত থাকে তার কন্যা হাইজিয়ার মাধ্যমে।

তবে অ্যাপোলোর ক্ষমতার শুধু ভাল দিক ছিল না, তার রোষও ছিল ভয়ংকর। যখন গ্রিকরা ট্রয়ের বিরুদ্ধে যুদ্ধ করে, অ্যাপোলো একটিমাত্র তীরের আঘাতে তাদের শিবিরে মহামারী ছড়িয়ে দেন, যা তার ধ্বংসের ক্ষমতাকে প্রমাণ করে।

শিল্প ও সাহিত্যের পৃষ্ঠপোষক

অ্যাপোলোর সবচেয়ে বড় অবদান ছিল মানব সভ্যতার শিল্প ও সংস্কৃতির প্রতি তার পৃষ্ঠপোষকতা। তিনি সঙ্গীতের দেবতা এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ গায়ক ও বীণাবাদক ওরফিউস ছিলেন তার পুত্র। অ্যাপোলোর অধীনে ছিলেন নয়জন শিল্পকলার দেবী বা মিউজ। এঁরা হলেন:

·         ক্লিও (ইতিহাস)

·         ইউটার্প (গীতিকবিতা)

·         থালিয়া (কমেডি)

·         মেলপোমিনি (ট্র্যাজেডি)

·         টের্পসিকোর (নৃত্য ও গান)

·         এরোটো (প্রেমের কবিতা)

·         পলিহায়মনিয়া (স্তোত্র)

·         ইউরেনিয়া (জ্যোতির্বিদ্যা)

·         কালিওপি (মহাকাব্য)

এই দেবীরা মাউন্ট হেলিকন ও পার্নাসাস পাহাড়ে বাস করতেন, যেখানে কাস্টালিয়ন ঝর্ণা থেকে কবি ও শিল্পীরা অনুপ্রেরণা লাভ করতেন।

মানবিক ভালোবাসা ও বিচ্ছেদ

দেবতা হয়েও অ্যাপোলোর চরিত্রে মানবিক আবেগ, যেমন ভালোবাসা ও দুঃখের প্রতিফলন দেখা যায়। তিনি হায়াসিন্থাস নামে এক মর্ত্যবালকের গভীর প্রেমে পড়েন। কিন্তু এক দুর্ভাগ্যজনক দুর্ঘটনায় তার তীরবিদ্ধ হয়ে হায়াসিন্থাসের মৃত্যু হলে অ্যাপোলো গভীর শোকে ভেঙে পড়েন। প্রিয়তমের স্মৃতি অমর করে রাখতে, তার রক্ত থেকে এক নীল ফুলের জন্ম দেন, যা হায়াসিন্থ নামে পরিচিত।

অন্যদিকে, জলপরী ড্যাফনি-র প্রতি তার ভালোবাসা ছিল ভিন্ন। ড্যাফনি দেবতার প্রেম থেকে নিজেকে রক্ষা করতে পালাতে থাকেন এবং এক পর্যায়ে লরেল গাছে রূপান্তরিত হন। অ্যাপোলো তাকে আলিঙ্গন করতে না পারলেও, সেই গাছকে চিরসবুজ থাকার বর দেন। এই ঘটনাটি অ্যাপোলোর প্রেম ও করুণার এক বিরল দিক তুলে ধরে।

তবে তার স্ত্রী এসক্লিপিয়াসের মায়ের প্রতি তার আচরণ ছিল নিষ্ঠুর। একটি কাকের মিথ্যা কথা শুনে তিনি রাগের বশে স্ত্রীকে হত্যা করেন এবং সেই রাগের শাস্তি হিসেবে সাদা কাকের রং কালো করে দেন।


চিরযৌবনের প্রতীক অ্যাপোলো শিল্পকলা, সঙ্গীত ও মানবিক প্রেম দিয়ে গ্রিক পুরাণকে এক নতুন মাত্রা দিয়েছেন। তার জীবন যেমন ছিল মহিমা ও সফলতায় পূর্ণ, তেমনি ছিল মানবিক ভুল ও আবেগের জটিলতায় ভরা। তাই যুগ যুগ ধরে তিনি কবি, শিল্পী ও ভাস্করের কাছে এক অবিস্মরণীয় প্রেরণার উৎস।

 

Apollo: God of Light, Art, and Destiny

Among the Olympian gods of Greek mythology, Apollo was a unique and multifaceted character. Also known as Phoebus, this deity was the embodiment of beauty and art, wielding power over the sun, music, poetry, and healing. His birth was a dramatic event. When he was conceived by Zeus, his mother Leto had to flee to the island of Delos to escape the wrath of a jealous Hera. It was there that she gave birth to the twins, Apollo and Artemis.

From birth, Apollo’s life was filled with extraordinary events. After tasting just a drop of divine nectar, he transformed into a full-grown youth. He took up his two favorite items: a lyre in one hand and a bow and arrow in the other, which represented the two main aspects of his personality.

Apollo's Powers and Contributions

Apollo's first and greatest feat was slaying the great serpent-dragon Python, which established him as a mighty warrior. Following this act of heroism, he founded an oracle at Delphi, which made him known as the god of prophecy and divine messages. He was the one who sent divine revelations from heaven to the mortal world.

Apollo was not just a god of war; he was also a god of healing. His son Asclepius (Roman name: Aesculapius) was the father of medicine, who brought the knowledge of healing and remedies to humanity. Although Asclepius's attempt to revive a dead person incurred Zeus's wrath, the medical tradition continued through his daughter Hygeia.

However, Apollo's powers were not only benevolent; his anger was also terrifying. When the Greeks were fighting the Trojan War, Apollo unleashed a plague on their camp with a single arrow, demonstrating his destructive capability.

Patron of Arts and Literature

Apollo's greatest contribution was his patronage of human civilization's arts and culture. He was the god of music, and the greatest singer and lyre player of all time, Orpheus, was his son. Apollo was attended by nine goddesses of the arts, known as the Muses. They were:

  • Clio (History)
  • Euterpe (Lyric Poetry)
  • Thalia (Comedy)
  • Melpomene (Tragedy)
  • Terpsichore (Dance and Song)
  • Erato (Love Poetry)
  • Polyhymnia (Sacred Hymns)
  • Urania (Astronomy)
  • Calliope (Epic Poetry)

These goddesses lived on Mount Helicon and Mount Parnassus, where poets and artists would gain inspiration from the Castalian spring.

Mortal Love and Tragic Separation

Despite being a god, Apollo’s character also reflected human emotions like love and sorrow. He fell deeply in love with a mortal youth named Hyacinthus. But in a tragic accident, Hyacinthus was struck by his discus and killed. Apollo was heartbroken by his death. To immortalize his beloved, he created a blue flower, known as the hyacinth, from his blood.

On the other hand, his love for the nymph Daphne was different. Daphne, trying to escape the love of a god, fled from Apollo and was eventually transformed into a laurel tree. Although Apollo could not embrace her, he granted the tree the blessing of remaining eternally green. This incident reveals a rare side of Apollo’s love and compassion.

However, his treatment of Asclepius's mother, his wife, was cruel. Upon hearing a false rumor from a crow, he angrily killed his wife. As punishment for the crow's gossip, he cursed all crows, turning their feathers from white to black.

 

As a symbol of eternal youth, Apollo enriched Greek mythology with art, music, and human-like emotion. His life was filled with both glory and success, as well as the complexity of human faults and passions. For this reason, he has remained an unforgettable source of inspiration for poets, artists, and sculptors throughout the ages.

 

Comments

Popular posts from this blog

Fill in the blanks with explanation

বিসিএস পরীক্ষায় প্রদত্ত Preposition -এর প্রশ্ন ও ব্যাখ্যা

Auxiliary Verb ও তার ব্যবহার