এপিগনি: নিয়তির চক্রে এক বিয়োগান্তক যাত্রা (The Epigoni: A Tragic Tale in the Cycle of Fate)
এপিগনি: নিয়তির চক্রে এক বিয়োগান্তক যাত্রা
থিবসের বীরেরা যখন মৃত্যুর হিমশীতল আলিঙ্গনে আবদ্ধ হলো, তখন তাদের রক্তে মিশে থাকা প্রতিশোধের আগুন জ্বলে উঠল তাদেরই পুত্রদের মনে। সেই পিতৃভক্ত যুবকদের দল, যারা নিজেদের এপিগনি নামে পরিচয় দিল, শপথ নিল পিতার অপমানের প্রতিশোধ নিতে।
প্রতিশোধের এই সংকল্প নিয়ে তারা যখন ডেলফির মন্দিরে দৈববাণীর সামনে দাঁড়াল, তখন এক অপ্রত্যাশিত বার্তা এলো। বলা হলো, তাদের বিজয় নিশ্চিত, যদি অ্যাম্ফিয়ারাস-এর পুত্র অ্যালসিমাওন তাদের নেতৃত্ব দেয়। কিন্তু অ্যালসিমাওনের মন ছিল শান্ত, যুদ্ধবিমুখ। থিবসের বিরুদ্ধে লড়তে তার কোনো আগ্রহ ছিল না। তার ভাই অ্যাম্ফিলোকা যখন যুদ্ধের জন্য উদগ্রীব, তখন দুই ভাইয়ের বিতর্কের মীমাংসা করতে তারা আশ্রয় নিল তাদের মা, এরিফায়েলের কাছে। এই সুযোগে, পলিনিসেস-এর পুত্র থার্সাগার, এক জাদুকরি পোশাকের প্রলোভনে এরিফায়েলকে যুদ্ধের পক্ষে নিয়ে আসে। আর সেই প্রলোভনে পড়ে এরিফায়েলের সম্মতিতেই অ্যালসিমাওন অনিচ্ছা সত্ত্বেও যুদ্ধের সেনাপতি হলো।
যুদ্ধ শুরু হলো থিবসের প্রাচীরের বাইরে। সেই সাত বীরের মধ্যে একমাত্র বেঁচে থাকা যোদ্ধা আদ্রেস্তাস-এর পুত্র এজিয়ানাস যুদ্ধে প্রাণ হারাল। পুত্রের মৃত্যুতে শোকার্ত এপিগনিদের দল হতাশ হয়ে পড়ল।
এদিকে থিবসের ভবিষ্যদ্বক্তা তেইরিসিয়াস তাদের সাবধান করে বললেন, নগর ছেড়ে পালিয়ে যেতে, কারণ নগরীর পতন আসন্ন। তিনি আরও বললেন, আদ্রেস্তাস যতক্ষণ জীবিত, থিবসের প্রাচীর সুরক্ষিত থাকবে। কিন্তু তার পুত্রের মৃত্যুর খবর পেলেই আদ্রেস্তাস মারা যাবে। তাঁর নিজেরও মৃত্যু আসন্ন জেনে তিনি পরামর্শ দিলেন দ্রুত পালিয়ে যেতে।
তেইরিসিয়াসের সতর্কবাণী মেনে থিবসের অধিবাসীরা রাতের অন্ধকারে গা ঢাকা দিয়ে উত্তর দিকে চলে গেল এবং দূরে হেস্তিয়া নামে এক নতুন নগরী স্থাপন করল। পরদিন সকালে এক ঝরনায় জলপান করতে গিয়ে তেইরিসিয়াসের জীবনাবসান হলো, যেমনটা তিনি নিজেই ভবিষ্যদ্বাণী করেছিলেন।
এপিগনিরা যখন দেখল নগর জনশূন্য, তখন তারা প্রবেশ করে তা ধ্বংস করে দিল এবং মূল্যবান সম্পদ লুট করল। তেইরিসিয়াসের কন্যা ম্যান্টো-কে অ্যাপোলোর মন্দিরে সেবাদাসী হিসেবে উৎসর্গ করা হলো।
কিন্তু এই বিজয়ের গল্প এখানেই শেষ হলো না। থার্সাগার তার অহংকার প্রকাশ করে বলল যে, এই বিজয়ের একমাত্র কৃতিত্ব তার, কারণ সেই জাদুকরি পোশাক দিয়েছিল বলেই এরিফায়েল যুদ্ধ করতে রাজি হয়েছিল। এই কথা শুনে অ্যালসিমাওন বুঝতে পারল যে তার পিতার মৃত্যুর পেছনেও এই জাদুকরি পোশাকের লোভই দায়ী ছিল, যা তার মা-কে প্রলুব্ধ করেছিল।
এই নতুন সত্য জানার পর অ্যালসিমাওন ডেলফিতে দৈববাণী শুনতে গেল। দৈববাণী হলো, তার পিতার মৃত্যুর জন্য তার মা-ই দায়ী এবং এর শাস্তি মৃত্যুদণ্ড। কিন্তু অ্যালসিমাওন এই দৈববাণীর মর্মার্থ ভুল বুঝল। দৈববাণী তার হাতে মায়ের প্রাণনাশ করার কথা বলেনি, কেবল তার মায়ের কর্মের পরিণতি ঘোষণা করেছিল। এই ভুল ব্যাখ্যা করে সে তার ভাইকে সঙ্গে নিয়ে অথবা একা তার মা-কে হত্যা করল। মৃত্যুকালে এরিফায়েল কেবল অ্যালসিমাওনকেই অভিশাপ দিয়ে গেলেন যে, গ্রিস বা এশিয়ার কোথাও সে আশ্রয় পাবে না।
মাতৃহত্যার পাপের ফলে এরিনায়েসরা, প্রতিশোধের দেবী, তাকে তাড়িয়ে নিয়ে বেড়ালো এবং তাকে উন্মাদ করে দিল। প্রথমে থেসপ্রোতিয়াসে আশ্রয় না পেয়ে সে আর্কেডিয়ার রাজা ফেগিয়াসের কাছে গেল। ফেগিয়াস তাকে অ্যাপোলোর মন্দিরে পরিশুদ্ধ করে তার কন্যা আর্সিনো-এর সাথে তার বিয়ে দিলেন। কিন্তু এরিনায়েসরা এই শুদ্ধতা মানল না। তারা আবার অ্যালসিমাওনকে তাড়া করল এবং আর্কেডিয়াকে অনাবৃষ্টি ও বন্ধ্যাত্বের অভিশাপে ডুবিয়ে দিল।
আবার ডেলফিতে গিয়ে দৈববাণী পেল সে, নদীদেবতা অ্যাকিলোকাস-এর কাছে যেতে। অ্যাকিলোকাস তাকে পুনরায় পরিশুদ্ধ করলেন এবং তার কন্যা ক্যালিরো-এর সাথে বিয়ে দিলেন। অ্যাকিলোকাসের সহায়তায় অ্যালসিমাওন নদীর চরে জেগে ওঠা এক নতুন দ্বীপে আশ্রয় নিল, যা ছিল তার মায়ের অভিশাপের সীমার বাইরে। সেখানে সে শান্তিতে বাস করতে লাগল।
এই উপাখ্যানে পৌরাণিক উপাদান থেকে লোককথার ছাপই বেশি। তবে এর নৈতিক শিক্ষা গভীর। প্রথমত, লোভ নারীদের বিচারবুদ্ধিকে কীভাবে প্রভাবিত করতে পারে, এরিফায়েলের ভুল সিদ্ধান্ত তার প্রমাণ। দ্বিতীয়ত, থার্সাগারের মতো পুরুষদের অহংকার ও যশোলোভ কীভাবে জীবনে বিপর্যয় ডেকে আনতে পারে। তৃতীয়ত, দৈববাণীর ভুল ব্যাখ্যায় কেমন করে অ্যালসিমাওনের জীবন অভিশপ্ত হলো। আগামেমনন-পুত্র ওরেস্তেস-এর মতো সেও মাকে হত্যা করে এক ঘোর পাপের বোঝা নিজের কাঁধে তুলে নিল। এই কাহিনি থেকে একটি গুরুত্বপূর্ণ নীতিবোধ স্পষ্ট হয়: পিতার মৃত্যুর জন্য মা পরোক্ষভাবে দায়ী হলেও, পুত্র কোনোভাবেই তার মাকে হত্যা করতে পারে না।
The Epigoni: A Tragic Tale in the Cycle of Fate
When the heroes of
Thebes embraced the cold grip of death, the fire of revenge ignited in the
hearts of their sons. This group of devoted sons, who called themselves
the Epigoni, swore to avenge their fathers' dishonor.
With this resolve,
they went to the Oracle at Delphi. An unexpected message arrived: their victory
was assured if Alcmæon, the son of Amphiaraus, led
their army. But Alcmæon's mind was calm and averse to war; he felt no passion
for a fight against Thebes. His brother, Amphilochus, was eager for
war, and to settle their dispute, they turned to their mother, Eriphyle.
Taking advantage of this, Thersander, son of Polyneices,
tempted Eriphyle with a magical garment, and she agreed to the war. Convinced
by her consent, Alcmæon reluctantly took command of the army.
The battle began
outside the walls of Thebes. Among the seven heroes who had fallen in the
previous war, only Adrastus had survived. But at the beginning
of this new war, his son Aegialeus was killed, and the
disheartened Epigoni were filled with despair.
Meanwhile, the seer
of Thebes, Tiresias, warned the Thebans to flee their city, for its
fall was imminent. He added that Thebes' walls would remain standing only as
long as Adrastus was alive, and that he would die upon hearing the news of his
son's death. Knowing his own end was near, Tiresias advised them to escape
quickly.
Following Tiresias's
warning, the Thebans fled under the cover of darkness and established a new
city far away, which they named Hestia. The next morning, Tiresias
died suddenly while drinking from a spring, just as he had foretold.
When the Epigoni
discovered the city was deserted, they entered and destroyed everything, freely
plundering valuable treasures. They sent Tiresias’s daughter, Manto (or Daphne),
who had remained in the city, to serve as a priestess in Apollo's temple.
But the story of
this victory did not end there. During the victory celebration, Thersander
boastfully claimed all the credit for himself. He said the war was only
possible because he had given the magical garment to Eriphyle, just as his
father had done, convincing her to agree to the war. Hearing this, Alcmæon
finally understood that his father's death was also caused by his mother's
greed for that same garment.
Upon learning this
new truth, Alcmæon went to Delphi for another prophecy. The oracle declared
that his mother was responsible for his father's death and that her fitting
punishment was death. But Alcmæon misinterpreted the prophecy. It stated that
death was her due punishment, not that he should kill her himself. Based on
this fatal misunderstanding, he and his brother murdered their mother. Some
accounts suggest Alcmæon acted alone. As she died, Eriphyle cursed only
Alcmæon, swearing that no land in Greece or Asia would give him refuge, and he
would be forced to wander without a safe haven.
For the crime of
matricide, the vengeful Furies, the Erinyes, pursued Alcmæon and
drove him mad.
Fleeing in his
madness, Alcmæon first went to Thesprotia, but no one would shelter
him. He then sought out King Phegeus of Arcadia,
confessing everything and pleading for protection. Phegeus purified him in
Apollo’s temple, absolving his sins, and gave him his daughter Arsinoe in
marriage.
However, the Erinyes
did not accept this purification. They resumed their pursuit of Alcmæon,
tormenting his mind and plunging all of Arcadia into a state of drought and
barrenness. Forced to flee again, Alcmæon returned to Delphi, where the oracle
instructed him to seek out the river god Achelous.
Alcmæon went to
Achelous, who purified him once more and gave him his daughter Callirrhoe in
marriage. With Achelous's help, Alcmæon settled on a new island that had risen
from the riverbed. Since this island was outside the reach of his mother's
curse, the Erinyes could not enter. For a time, Alcmæon and Callirrhoe lived
there in peace.
This epic contains
more folklore than traditional myth, but its moral significance is profound.
Three lessons can be drawn from this story: First, a woman's judgment can be
flawed in crucial moments, as shown by Eriphyle’s poor decision driven by
greed. Second, a man's arrogance and thirst for glory, like Thersander's, can
bring great disaster upon others. Third, misinterpreting divine guidance can
lead to ruin, as it did for Alcmæon. Like Agamemnon's son Orestes,
he killed his mother, carrying the indelible stain of a grave sin and the
burden of an unending curse. This tale highlights a significant ancient moral
code: even if a mother is indirectly or directly responsible for her husband’s
death, a son should never kill her.
Comments
Post a Comment