Kalpana Chawla (17 March 1962 – 1 February 2003)

 

Two Women part – 2

Kalpana Chawla (17 March 1962 – 1 February 2003)

কল্পনা চাওলা (১৭ মার্চ ১৯৬২ – ১ ফেব্রুয়ারী ২০০৩)

Chawla was born in Karnal, India. She completed her earlier schooling at a local school. She is the first Indian-born woman and the second person in space from this sub-continent. After graduating in Aeronautical Engineering from Punjab Engineering College, Chawla moved to the United States in 1982. She obtained her Master’s degree in Aerospace Engineering from the University of Texas. Later she did her Ph.D in Aerospace Engineering from the University of Colorado.

চাওলা ভারতের কর্ণালে জন্মগ্রহণ করেন। তিনি একটি স্থানীয় বিদ্যালয় থেকে প্রাথমিক পর্যায়ের শিক্ষা শেষ করেন। এই উপমহাদেশ থেকে মহাশূন্যে ভ্রমণকারী তিনি প্রথম ভারতীয় বংশোদ্ভূত মহিলা এবং দ্বিতীয় ব্যক্তি। পাঞ্জাব ইঞ্জিনিয়ারিং কলেজ থেকে অ্যারোনটিকল ইঞ্জিনিয়ারিং এ স্নাতক সম্পন্ন করার পর চাওলা ১৯৮২ সালে যুক্তরাষ্ট্রে গমন করেন। তিনি টেক্সাস বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং এ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরবর্তীকালে তিনি কলোরাডো বিশ্ববিদ্যালয় থেকে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিং-এ পিএইচডি সম্পন্ন করেন।

Determined to become an astronaut even in the face of the space shuttle Challenger disaster on 28 January 1986 that led to the deaths of its seven crew members, Chawla joined NASA in 1988. She began working as a Vice President where she did Computational Fluid Dynamics (CFD) research on vertical take-off and landing. In 1991 she got U.S. citizenship and started her career as a NASA astronaut in 1995. She was selected for her first flight in 1996. She spoke the following words while travelling in the weightlessness of space, “You are just your intelligence.” She had travelled 10.67 million miles, as many as 252 times around the Earth.

১৯৮৬ সালের ২৮ জানুয়ারি মহাশূন্যযান চ্যালেঞ্জার দুর্ঘটনা যাতে সাতজন কর্মীর মৃত্যু হয়েছিল তা সত্ত্বেও একজন নভোচারী হওয়ার দৃঢ় প্রত্যয়ে চাওলা ১৯৮৮ সালে নাসাতে যোগদান করেন। Part ভাইস প্রেসিডেন্ট হিসেবে তিনি কাজ শুরু করেন যেখানে তিনি উলম্বভাবে উড্ডয়ন এবং নামার ওপর কম্পিউটেশনাল ফ্লুইড ডাইনামিকস (সিএফডি) রিসার্চ করেন। ১৯৯১ সালে তিনি আমেরিকার নাগরিকত্ব লাভ করেন এবং ১৯৯৫ সালে নাসার নভোচারী হিসেবে তাঁর পেশাজীবন শুরু করেন। ১৯৯৬ সালে তিনি তাঁর প্রথম ফ্লাইট এর জন্য নির্বাচিত হন। যখন তিনি ভরহীন মহাশূন্যের মধ্য দিয়ে ভ্রমণ করছিলেন, তখন তিনি উল্লিখিত শব্দগুলো। উচ্চারণ করেছিলেন, “তোমার বোধশক্তিই। তোমার পরিচয়।” তিনি ১০.৬৭ মিলিয়ন মাইল, ২৫২ বারেরও বেশি পৃথিবীর চারদিকে ভ্রমণ করেছিলেন।

Her first space mission (Mission STS 87) began on 19 November 1997 with six other astronauts on the Space Shuttle Columbia. On her first mission that lasted for 15 days, 16 hours, 34 minutes and 4 seconds, she travelled 6.5 million miles. She was responsible for deploying the Spartan Satellite which however malfunctioned, necessitating a spacewalk by Winston Scott and Tako Doi, two of her fellow astronauts, to retrieve the satellite.

১৯৯৭ সালের ১৯ নভেম্বর, অন্য ছয়জন নভোচারীর সাথে মহাশূন্যযান কলম্বিয়াতে করে তাঁর প্রথম মহাশূন্য যাত্রা (মিশন এসটিএস-৮৭) শুরু হয়। তাঁর প্রথম মিশন যেটি পনেরো দিন, ষোলো ঘণ্টা, চৌত্রিশ মিনিট এবং চার সেকেন্ড স্থায়ী হয়েছিল, সেটিতে তিনি ৬.৫ মিলিয়ন মাইল ভ্রমণ করেছিলেন। তিনি স্পার্টান স্যাটেলাইট নিয়োজিত করার দায়িত্বে ছিলেন যেটি শেষ পর্যন্ত ব্যর্থ হয়েছিল, স্যাটেলাইটটিকে পুনরায় ফিরে পেতে তাঁর দুজন সহকারী নভোচারী উইনস্‌টন স্কট এবং ট্যাকো দোই এর মহাশূন্যে হাঁটা অপরিহার্য হয়ে পড়েছিল।

In 2000 she was selected for her second space mission STS 107. This mission was repeatedly delayed due to scheduling conflicts and technical problems. On 16 January 2003, Kalpana Chawla finally started her new mission with six other space crew on the ill-fated space shuttle Columbia. She was one of the mission specialists. Chawla’s responsibilities included the micro-gravity experiments, for which the crew conducted nearly 80 experiments studying earth and space science, advanced technology development, and astronaut health and safety.

২০০০ সালে তাঁর দ্বিতীয় মহাশূন্য মিশন এসটিএস ১০৭ এর জন্য তাঁকে মনোনীত করা হয়। এই মিশনটি বারবার সময়সূচির সমস্যা এবং কারিগরি সমস্যার কারণে দেরি হয়েছিল। ২০০৩ সালের ১৬ জানুয়ারি, কল্পনা চাওলা চূড়ান্তভাবে অন্য ছয়জন মহাশূন্যচারীর সাথে দুর্ভাগা মহাশূন্যযান কলম্বিয়ায় নতুন মিশন শুরু করেন। তিনি ছিলেন অন্যতম মিশন বিশেষজ্ঞ। চাওলার দায়িত্বসমূহের মধ্যে। ছিল অতি সূক্ষ্ম অভিকর্ষের পরীক্ষা যার জন্য কলাকুশলীরা পৃথিবী ও মহাশূন্য বিজ্ঞান, অগ্রসর প্রযুক্তি উন্নয়ন এবং নভোচারীর স্বাস্থ্য ও নিরাপত্তা পর্যবেক্ষণ করে প্রায় ৮০টি পরীক্ষা-নিরীক্ষা চালিয়েছিলেন।

After a 16 day scientific mission in space, on 1 February 2003, Columbia disintegrated over Texas during its re-entry into the Earth’s atmosphere. All the crew in Columbia including Chawla died only 16 minutes prior to their scheduled landing. Investigation shows that this fatal accident happened due to a damage in one of Columbia’s wings caused by a piece of insulating foam from the external fuel tank peeling off during the launch. During the intense heat of re-entry, hot gases penetrated the interior of the wing, destroying the support structure and causing the rest of the shuttle to break down.

ষোলো দিন মহাশূন্যে বৈজ্ঞানিক মিশনের পর, ২০০৩ সালের ১ ফেব্রুয়ারি, কলম্বিয়া পৃথিবীর বায়ুমণ্ডলের মধ্যে পুনরায় প্রবেশের সময় টেক্সাসের ওপর খন্ড- বিখণ্ড হয়ে যায়। চাওলাসহ কলম্বিয়ার সব নভোচারী তাদের অবতরণের নির্ধারিত সময়ের ঠিক ষোলো মিনিট পূর্বে মারা যান। অনুসন্ধান হতে দেখা যায় যে, এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছিল কলম্বিয়ার একটি পাখা ধ্বংসের কারণে যেটি ঘটেছিল মহাকাশ যানটি উৎক্ষেপণের সময় বাইরের জ্বালানি ট্যাঙ্ক থেকে ইনসিউলেইটিং ফোম ছড়িয়ে পড়ার কারণে। পৃথিবীর বায়ুমণ্ডলে পুনঃপ্রবেশের তীব্র উত্তাপের সময়, গরম গ্যাস পাখার অভ্যন্তরে ঢুকে নিয়ন্ত্রণ কাঠামোকে ধ্বংস করার ফলে নভোযানটি ভেঙে পড়ে।

Comments

Popular posts from this blog

Fill in the blanks with explanation

বিসিএস পরীক্ষায় প্রদত্ত Preposition -এর প্রশ্ন ও ব্যাখ্যা

Auxiliary Verb ও তার ব্যবহার