Valentina Tereshkova
Two Women part – 1
Valentina Tereshkova
ভ্যালেন্তিনা তেরেসকোভা
Valentina Tereshkova was born in a village in Central Russia on 6
March 1937. Her father was a tractor driver and her mother worked in a textile
plant. At the age of eight she began her schooling but did not enjoy it much.
She left the school within a few years. Afterwards she completed her education
through distance learning. She became interested in parachuting from a young
age, and trained in skydiving at the local Aeroclub, making her first jump at
age 22 on 21 May 1959. It was her expertise in skydiving that led to her
selection as a cosmonaut.
Advertisements
ভ্যালেন্তিনা তেরেসকোভা ১৯৩৭ সালের ৬ মার্চ মধ্য রাশিয়ার একটি গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবা ছিলেন ট্রাক্টর চালক এবং তাঁর মা বস্ত্র কারখানায় কাজ করতেন। আট বছর বয়সে তিনি। বিদ্যালয়ে পড়াশুনা শুরু করেন কিন্তু এতে খুব একটা আনন্দ পাননি। কয়েক বছরের মধ্যে তিনি বিদ্যালয়ে যাওয়া ছেড়ে দেন। পরবর্তীতে দূর শিক্ষণের মাধ্যমে তিনি তাঁর লেখাপড়া শেষ করেন। অল্প বয়সেই তিনি প্যারাসুটিং-এ আগ্রহী হয়ে ওঠেন এবং স্থানীয় এ্যারোক্লাব-এ স্কাইডাইভিং-এ প্রশিক্ষণ নিয়ে ১৯৫৯ সালের ২১ মে ২২ বছর বয়সে প্রথম ঝাঁপ দেন। স্কাইডাইভিং-এ তাঁর দক্ষতাই নভোচারী হিসেবে তাঁর নির্বাচিত হওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখে।
After the flight of Yuri Gagarin, the first human being to travel
to outer space in 1961, the Soviet Union decided to send a woman in space. On
16 February 1962, ‘proletaria’ Valentina Tereshkova was selected for this
project from among more than four hundred applicants. Tereshkova had to undergo
a series of training that included weightless flights, isolation tests,
centrifuge tests, rocket theory, spacecraft engineering, 120 parachute jumps
and pilot training in MiG-15UTI jet fighters.
১৯৬১ সালে মহাশূন্যে ভ্রমণ করা প্রথম ব্যক্তি ইউরি গ্যাগারিন এর উড্ডয়নের পর সোভিয়েত ইউনিয়ন মহাশূন্যে একজন মহিলাকে পাঠানোর সিদ্ধান্ত নেয়। ১৯৬২ সালের ১৬ ফেব্রুয়ারি অখ্যাত/সাধারণত ভ্যালেন্তিনা তেরেসকোভা চারশ এরও বেশি আবেদনকারীদের মধ্যে নির্বাচিত হয়েছিলেন। তেরেস্কোভাকে অনেকগুলো প্রশিক্ষণের মধ্য দিয়ে যেতে হয়েছিল যার মধ্যে ছিল ভরহীন উড্ডয়ন, পৃথকীকরণ পরীক্ষাসমূহ, সেন্ট্রিফিউজ (তরল পদার্থে বস্তুকণিকাকে ঘূর্ণনগতির দ্বারা পরস্পর থেকে পৃথক করার কাজে ব্যবহৃত যন্ত্র) পরীক্ষা, রকেট তত্ত্ব, মহাশূন্যযান প্রকৌশল, ১২০টি প্যারাসুট ঝাঁপ এবং MIG-15UTI জেট ফাইটারস এ পাইলট ট্রেনিং।
Since the successful launch of the spacecraft Vostok-5 on 14 June
1963, Tereshkova began preparing for her own flight. On the morning of 16 June
1963, Tereshkova and her back-up cosmonaut Solovyova were dressed in
space-suits and taken to the space shuttle launch pad by a bus. After
completing her communication and life support checks, she was sealed inside
Vostok 6. Finishing a two-hour countdown, Vostok-6 launched faultlessly.
১৯৬৩ সালের ১৪ জুন মহাশূন্যযান ভসটক-৫ এর সাফল্যজনক উৎক্ষেপণের পর তেরেসকোভা নিজের উড্ডয়নের জন্য প্রস্তুতি নিতে শুরু করেন। ১৯৬৩ সালের ১৬ জুন সকালে, তেরেসকোভা এবং তাঁকে সাহায্যকারী নভোচারী সলোভিয়োভাকে নভোচারীদের পোশাকে সজ্জিত করা হয় এবং একটি বাসের মাধ্যমে তাদেরকে মহাশূন্যযান উৎক্ষেপণ প্যাডে নিয়ে যাওয়া হয়। তাঁর যোগাযোগ এবং জীবন রক্ষাকারী সরঞ্জাম পরীক্ষার পর, তাঁকে ভসটক-৬ এর মধ্যে আবদ্ধ করে দেওয়া হয়। দুই ঘণ্টা উল্টো গণনা শেষ করার পর, ভসটক-৬ ত্রুটিহীনভাবে উড্ডয়ন করে।
Although Tereshkova experienced nausea and physical discomfort for
much of the flight, she orbited the earth 48 times and spent almost three days
in space. With a single flight, she logged more flight time than the combined
times of all American astronauts who had flown before that date. Tereshkova
also maintained a flight log and took photographs of the horizon, which were
later used to identify aerosol layers within the atmosphere.
যদিও তেরেসকোভা উড্ডয়নের বেশির ভাগ সময় জুড়ে বমিবমি ভাব এবং শারীরিক অস্বস্তি বোধ করেছিলেন, তিনি পৃথিবীকে ৪৮ বার প্রদক্ষিণ করেছিলেন এবং মহাশূন্যে প্রায় তিনদিন অতিবাহিত করেছিলেন। একটিমাত্র উড্ডয়নের মাধ্যমে, তিনি আমেরিকার সমস্ত নভোচারীদের যারা ঐ তারিখের পূর্বে উড্ডয়ন করেছিলেন তাঁদের তুলনায় অধিক উড্ডয়নের সময় লিপিবদ্ধ করেছিলেন। তেরেসকোভা একটি বিবরণীও লিখে রেখেছিলেন এবং দিগন্তের কিছু ছবি তুলেছিলেন, যেগুলো পরবর্তী সময়ে বায়ুমণ্ডলের অ্যারোসল স্তরসমূহকে চিহ্নিত করতে ব্যবহার করা হয়েছিল।
Vostok-6 was the final Vostok flight and was launched two days
after Vostok-5, which carried Valary Bykovsky into a similar orbit for five
days, landing three hours after Tereshkova. The two vessels approached each
other within 5 kilometers at one point, and from space Tereshkova communicated
with Bykovsky and the Soviet leader Khrushchev by radio.
ভসটক-৬ ছিল সর্বশেষ ভসটক উড্ডয়ন এবং ভসটক-৫ এর দুইদিন পর এটি হয়, উৎক্ষেপণ করা যেটি ভ্যালারি বাইকভস্কিকে একই কক্ষপথে পাঁচদিন ধরে বহন করছিল এবং তেরেসকোভার অবতরণের তিন ঘণ্টা পর এটি অবতরণ করেছিল। একসময় যান দুটি পরস্পরের পাঁচ কিলোমিটারের মধ্যে অবস্থান করেছিল এবং মহাশূন্য থেকে রেডিও এর মাধ্যমে তেরেসকোভা বাইকোভস্কি এবং সোভিয়েত নেতা ক্রুশ্চেভ এর সাথে যোগাযোগ করেছিলেন।
Much later, in 1977 Tereshkova earned a doctorate in Engineering
from Zhukovsky Air Force Academy. Afterwards she turned to politics. During the
Soviet regime she became one of the presidium members of the Supreme Soviet.
Now this living legend is a member in the lower house of the Russian
legislature. On her 70th birthday when she was invited by the Russian Prime
Minister Vladimir Putin, she expressed her desire to fly to Mars, even if for a
one-way trip.
অনেক পরে ১৯৭৭ সালে তেরেসকোভা জুকোভস্কি এয়ার ফোর্স একাডেমি থেকে ইঞ্জিনিয়ারিং এ ডক্টরেট ডিগ্রি লাভ করেন। তারপর তিনি রাজনীতিতে আসেন। সোভিয়েত শাসনামলে তিনি সুপ্রীম সোভিয়েতের একজন প্রেসিডিয়াম সদস্য হন। এখন এই জীবন্ত কিংবদন্তি রাশিয়ান আইনসভার নিম্নকক্ষের একজন সদস্য। তাঁর ৭০তম জন্মদিনে যখন রাশিয়ার প্রধানমন্ত্রী ভ্লাদিমির পুতিন তাঁকে নিমন্ত্রণ করেছিলেন, তখন তিনি মঙ্গলগ্রহে ভ্রমণে যাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন, একমুখী ভ্রমণ হলেও।
Comments
Post a Comment